মাভাবিপ্রবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক ড. জাহাঙ্গীর আলম

মাভাবিপ্রবি প্রতিনিধি

বিবিধ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড

2026-10-25T13:26:58+00:00
2026-10-25T13:26:58+00:00
  মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
বিবিধ
মাভাবিপ্রবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক ড. জাহাঙ্গীর আলম
মাভাবিপ্রবি প্রতিনিধি
রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:২৬ পিএম 
মাভাবিপ্রবির জনসংযোগ দপ্তরের নতুন পরিচালক ড. জাহাঙ্গীর আলম

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। শনিবার (২৪ অক্টোবর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার চেষ্টা করব। বিশ্বায়নের এই যুগে তথ্য প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও বিভিন্ন অর্জনের তথ্য সঠিক, বস্তুনিষ্ঠ ও সময়োপযোগীভাবে গণমাধ্যমের মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রমের পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে গণমাধ্যমে পৌঁছে দেওয়া এবং জনসংযোগ কার্যক্রমে পেশাদারত্ব, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা বজায় রাখার বিষয়ে গুরুত্ব দেব।’



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: