আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো ল্যাপটপ ফিরে পেলেন প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি আরবপ্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল তৎপরতায়

2026-08-31T16:57:21+00:00
2026-08-31T16:57:21+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
আনসারের তৎপরতায় বিমানবন্দরে হারানো ল্যাপটপ ফিরে পেলেন প্রবাসী
নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া ল্যাপটপ ফিরে পেয়েছেন সৌদি আরবপ্রবাসী মো. হযরত আলী। বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যদের দায়িত্বশীল তৎপরতায় ল্যাপটপটি উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৩০ আগস্ট) বিকেলে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় অসাবধানতাবশত ট্রলির ওপর ল্যাপটপটি রেখে বাইরে চলে যান হযরত আলী। তিনি রিয়াদ থেকে এসভি-৭৯৮ ফ্লাইটে ঢাকায় আসেন।

ক্যানোপি এলাকায় পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপটি দেখতে পেয়ে নিরাপদ হেফাজতে নেন দায়িত্বপ্রাপ্ত এপিসি মো. গোলাম রব্বানী। পরে তিনি বিষয়টি কর্তব্যরত পিসি মো. নিজাম উদ্দিনকে জানান।

প্রবাসীর সন্ধানে এভসেক কর্তৃপক্ষের সহায়তায় বিমানবন্দরের ভেতরে ও বাইরে মাইকিং করা হয়। একপর্যায়ে হযরত আলীকে শনাক্ত করে ডিএসও অফিসে নেওয়া হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার হারানো ল্যাপটপটি বুঝিয়ে দেওয়া হয়।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান হযরত আলী। আনসার সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতারও প্রশংসা করেন তিনি।



Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: