নজরুল বর্ষে র‍্যালি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোরের ডাক ডেস্ক

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুলের কবিতা গান ও সাহিত্যকে বাংলা ভাষাভাষি মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা

2026-08-31T19:01:40+00:00
2026-08-31T19:01:40+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নজরুল বর্ষে র‍্যালি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভোরের ডাক ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:০১ পিএম 
আজ সোমবার সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। ছবি : ভোরের ডাক
জাতীয় কবি কাজী নজরুলের কবিতা গান ও সাহিত্যকে বাংলা ভাষাভাষি মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং নতুন প্রজন্মের মাঝে নজরুলের চেতনা জাগ্রত করতে বর্তমান সরকারের পক্ষ থেকে নজরুলবর্ষ ঘোষণা ও সারাদেশে নানা কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। সেই ধারাবাহিকতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সোমবার সারাদেশে জেলা ও উপজেলা প্রশাসন নানা কর্মসূচি পালন করছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :  

রংপুর : রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের মুক্তি, সাম্য ও প্রতিবাদের কবি। নজরুলের লেখনী আমাদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিয়েছে। আজ সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত রংপুর জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি রংপুরের সার্বিক সহযোগিতায় সকাল ১১টায় নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হামিদুল ইসলাম। রংপুর সিটি করপোরেশেনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মো. জুননুন, রংপুরের পুলিশ সুপার মো. মোজম্মেল হক প্রমুখ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানের শেষে নজরুল সংগীত ও ছোট সোনামণিদের ‘প্রজাপতি প্রজাপতি উড়ে যা’ দলীয় নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

চাঁপাইনবাবগঞ্জ : সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে নজরুল বর্ষ। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. এ কে, এম শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর। 

শরীয়তপুর : ভেদরগঞ্জ উপজেলায় ও নজরুল বর্ষপালন পালন শুরু হয়ছে।আজ সকাল ১০টায় বর্ষপালন কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সিদ্দিক। এ উপলক্ষে শোভাযাত্রা, পায়রা উন্মুক্ত করণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সরকারি এম এ রেজা কলেজের প্রভাষক আশরাফুল আলম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে, এম রাফসান রাব্বি, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আবুল বাসার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তাহমিনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটি সদস্য আসলাম মাঝি। 

বাগেরহাট : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বাগেরহাটে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। গত রোববার বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তর এবং বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা সাদেকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তার, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিনিধি এস এম সামছুর রহমান প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : বদলগাছীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা উদ্বোধন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা পরিষদ সামনে থেকে র‌্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি পলাশ উদ্দীন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন সভায় বক্তব্য রাখেন। 

লামা (বান্দরবান) : বান্দরবানের লামা উপজেলায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলার সকল পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার উপজেলা প্রশাসন, লামার আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মিলনায়তনে (হলরুম) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র আমির হোসেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য থোয়াইনু অং চৌধুরী, লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলায়মান আহমেদ, লামা থানার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।  

আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। অনুষ্ঠানে জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুল সংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসিল্যান্ড মো. আতিকুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট প্রমুখ। 

বাকেরগঞ্জ (বরিশাল) : বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল। সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে সামনে গিয়ে শেষ হয়। এর পরে উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষের উদ্বোধন এবং সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দারকে, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন), উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী। 

লাখাই (হবিগঞ্জ) : লাখাইয়ে নজরুল বর্ষের শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমি সুপারভাইজার জান্নাতুন নাহার লিজা, লাখাই প্রেসক্লাব সভাপতি মো. বাহার উদ্দিন, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ, লাখাই উপজেলা প্রেসক্লাব সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসানসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক বৃন্দ প্রমুখ। 

বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে নজরুল বর্ষের উদ্বোধন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাইয়ে নজরুল বর্ষ ২০২৬  উপলক্ষে উপজেলা পর্যায়ে স্কুলভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সাল আহমেদ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ধামইরহাট (নওগাঁ) : নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা শারমিন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, ধামইরহাট শিল্প কলা একাডেমির শিল্পগোষ্ঠী, বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ, জামাতে ইসলামের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী, সাংবাদিক নুরুল ইসলাম, আমজাদ হোসেন, নুরুন্নবী ফারুকী প্রমুখ। 

দিঘলিয়া (খুলনা) : দিঘলিয়ায় উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও জীবনাদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ’  উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় দিঘলিয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দুপুর ১২টা ২০ মিনিটে শেষ হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুজন দাশ গুপ্ত। অনুষ্ঠানে দিঘলিয়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ফকিরহাট (বাগেরহাট) : বাগেরহাটের ফকিরহাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান। এতে মুখ্য আলোচক ছিলেন মালিক নয়া ধুমকের চেয়ারম্যান ও জাতীয় কবি শিক্ষা ও গবেষনা ইনস্টিটিউট এর পরিচালক এ এইচ এম জামাল উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ নেওয়াজ। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা (ওসি) মো. ওলিউল্লাহ খান, বিএনপি নেতা শেখ ইফতেষারুল আলম পলাশ, উপজেলা এনসিপির সভাপতি মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদ নেতা মো: খায়রুল বাসারসহ অন্যান্যরা।

মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, এমপির প্রতিনিধি সুলতান মামুনুর রশিদ মামুন প্রমুখ। 

শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে  উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার   সকালে উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে হয়েছে। উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীন, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক তাজুল ইসলাম, হারুনুর রশিদ। পরে এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাউখালী (পিরোজপুর) : পিরোজপুরের কাউখালীতে নজরুল বর্ষের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন এসিল্রান্ড রাইসুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী, প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, শামসুর রহমান মিজান, সুব্রত রায়, সাংবাদিক এনামুল হক ও রিয়াদ মাহমুদ।

শাজাহানপুর (বগুড়া) : নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন, শাজাহানপুরের আয়োজনে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষিকা ও শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ডোমার (নিলফামারী) : নীলফামারীর ডোমারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিশীল কর্মের সাথে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানোর লক্ষে নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুন্না রানী চন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আলহাজ এটিএম নুরুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ডোমার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. আসগর আলী  প্রমুখ।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: