মুহূর্তেই সব শেষ! জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

জামালপুর সংবাদদাতা

সারাদেশ

জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে এ

2026-08-31T20:37:08+00:00
2026-08-31T20:37:08+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মুহূর্তেই সব শেষ! জামালপুরে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
জামালপুর সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
জামালপুর সদর উপজেলার লাহাড়িকান্দা এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ময়মনসিংহ-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী বাজিত পরিবহনের একটি বাস লাহাড়িকান্দা এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি বাসটির নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ায় সেখানে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: