উল্লাপাড়ায় শিশু ছাইম হত্যা: দুই আসামির যাবজ্জীবন, একজনের ২ বছর

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম হোসেন (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে

2026-08-31T19:42:41+00:00
2026-08-31T19:42:41+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উল্লাপাড়ায় শিশু ছাইম হত্যা: দুই আসামির যাবজ্জীবন, একজনের ২ বছর
সিলেট সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ছাইম হোসেন (৬) নামে এক শিশুকে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ মামলার অপর আসামি লাইলী খাতুনকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) গোলাম সরোয়ার শফিক।

যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন—উল্লাপাড়ার ভায়ড়া গ্রামের আল-আমিন ও সলঙ্গার আংগারু গ্রামের নাসির উদ্দীন।

খেলতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল মরদেহ

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৫ নভেম্বর বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে খেলতে বের হয়ে নিখোঁজ হয় ছাইম হোসেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

এর দুই দিন পর স্থানীয় একটি পুকুর থেকে শিশুটির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ছাইমের দাদা আলীম উদ্দিন বাদী হয়ে উল্লাপাড়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আদালত দুই আসামিকে যাবজ্জীবন এবং অপর আসামিকে দুই বছরের কারাদণ্ড


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: