নবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, কারাদণ্ড-অর্থদণ্ডে ৫

নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত

2026-08-31T20:29:35+00:00
2026-08-31T20:29:35+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, কারাদণ্ড-অর্থদণ্ডে ৫
নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৮:২৯ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার নবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার হোসনাবাদ ও বাহ্রা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা ইসলামের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদকবিরোধী অভিযান চালানো হয়।

অভিযানে আক্তার হোসেন ইকতীয়ার (৪৫) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মো. সিফাত ইসলাম (২০), মো. রফিকুল ইসলাম (২৩), নবাব (২৯) ও মো. সাইম (২০)-কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নবাবগঞ্জ থানা পুলিশ ও র‍্যাব-১০ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: