জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

সিলেট সংবাদদাতা

সারাদেশ

সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়

2026-08-31T19:53:52+00:00
2026-08-31T19:53:52+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জকিগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
সিলেট সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৭:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
সিলেটের জকিগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) জব্দ করা হয়।

রোববার (৩০ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে জকিগঞ্জ থানাধীন ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের ষোলহালি এলাকার ফুলতলী ব্রিকস ফিল্ডের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিন উদ্দিন জকিগঞ্জ উপজেলার ৪ নম্বর খলাছড়া ইউনিয়নের ইসলামপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত মঈন উদ্দিন এবং মায়ের নাম মৃত ফুলমতি বেগম।

পুলিশ জানায়, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) শৈলেশ চন্দ্র দাস, এএসআই (নিরস্ত্র) হানিফ আরিফ আরাফাতসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন আমিন উদ্দিনকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার আমিন উদ্দিনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-১৬, তারিখ ৩০ আগস্ট ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: