চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা

2026-08-31T17:24:40+00:00
2026-08-31T17:24:40+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:২৪ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আয়োজকরা জানান, আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতার মূল কার্যক্রম শুরু হবে। মাসব্যাপী এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন থেকে শুরু করে মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের আশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে আগ্রহ বাড়বে। পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যের চেতনা ছড়িয়ে দিতে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: