সাবিলা নূর নন, শাকিবের ‘নিঃস্ব’-তে ফিরছেন ইধিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢালিউডে শাকিব খান মানেই বাড়তি উত্তেজনা। তার সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ যেমন থাকে তুঙ্গে, তেমনি জনপ্রিয় কোনো জুটির প্রত্যাবর্তনও তৈরি

2026-08-31T17:13:04+00:00
2026-08-31T17:13:04+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
বিনোদন
সাবিলা নূর নন, শাকিবের ‘নিঃস্ব’-তে ফিরছেন ইধিকা
বিনোদন ডেস্ক
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম 
অভিনেত্রী ইধিকা পাল
ঢালিউডে শাকিব খান মানেই বাড়তি উত্তেজনা। তার সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ যেমন থাকে তুঙ্গে, তেমনি জনপ্রিয় কোনো জুটির প্রত্যাবর্তনও তৈরি করে নতুন প্রত্যাশা। এবার সেই আলোচনায় আবারও শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে তৃতীয়বারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

২০২৩ সালে হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে বড় পর্দায় হাজির হন শাকিব-ইধিকা। ইধিকার ক্যারিয়ারের প্রথম সিনেমা হওয়ায় শুরু থেকেই দর্শকদের নজরে ছিল ছবিটি। শাকিবের সঙ্গে তার পর্দার রসায়নও দর্শকদের প্রশংসা পায়। সিনেমাটির সাফল্যের মধ্য দিয়ে ঢালিউডে শক্ত অবস্থান তৈরি করেন ইধিকা।

এরপর ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পায় মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’। আগের সিনেমার তুলনায় ভিন্ন আবহের এই ছবিতে অ্যাকশন ও রোমান্টিকতার মিশেলে দেখা যায় শাকিব-ইধিকাকে। তাদের জুটিও দর্শকদের মধ্যে সাড়া ফেলে। প্রযোজনা সংশ্লিষ্টদের দাবি, বক্স অফিসেও ভালো সাফল্য পায় সিনেমাটি।

দুটি সিনেমার পর এবার ‘নিঃস্ব’-এর মাধ্যমে তৃতীয়বার একসঙ্গে পর্দায় আসছেন তারা। ফলে নতুন সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। শাকিব-ইধিকা জুটির এটি হবে পর্দায় তৃতীয় জুটি বাঁধার ঘটনা।

‘নিঃস্ব’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে সিনেমাটির ঘোষণার পর থেকেই ছিল নানা জল্পনা। একপর্যায়ে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরের নামও আলোচনায় আসে। তবে প্রযোজক ও সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেষ পর্যন্ত ইধিকা পালকেই নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

তবে নির্মাতা মেহেদী হাসান হৃদয় এখনো আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম প্রকাশ করেননি। বিশেষ একটি অ্যানাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে বিষয়টি জানানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে সিনেমাটির চিত্রনাট্য নিয়ে চলছে শেষ মুহূর্তের কাজ। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শুরু হতে পারে ‘নিঃস্ব’-এর শুটিং। ২০২৭ সালের পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

‘প্রিয়তমা’য় আবেগঘন প্রেম আর ‘বরবাদ’-এ অ্যাকশন-রোমান্স—দুই সিনেমায় ভিন্ন ভিন্ন আবহে দর্শকদের সামনে এসেছেন শাকিব-ইধিকা। এবার ‘নিঃস্ব’-এ তাদের চরিত্র ও গল্পে কী নতুনত্ব থাকছে, তা নিয়েই আগ্রহ বাড়ছে।

আগের দুই সিনেমার সাফল্যের পর তৃতীয়বারের জুটি কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়। তবে মুক্তির আগেই শাকিব-ইধিকার ‘হ্যাটট্রিক’ জুটি ‘নিঃস্ব’কে ঘিরে দর্শকদের প্রত্যাশা যে বেড়ে গেছে, তা বলাই যায়।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: