বাসর সাজানোর আগেই হুলস্থুল, গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়িতে হামলা চালিয়ে কনেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়

2026-08-31T15:55:49+00:00
2026-08-31T15:56:16+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
বাসর সাজানোর আগেই হুলস্থুল, গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ
হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৩:৫৫ পিএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ৩:৫৬ পিএম
প্রতীকী ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের পর নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে বরযাত্রীদের গাড়িতে হামলা চালিয়ে কনেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুরের সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রবিবার।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বর ও বরযাত্রীরা বাড়ির উদ্দেশে রওনা হন। পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে একদল যুবক মাইক্রোবাসটির গতিরোধ করে বলে অভিযোগ করা হয়েছে।

বরের স্বজনদের অভিযোগ, চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক গাড়িটি থামিয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা নববধূ তামান্না আক্তারকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়।

হঠাৎ হামলা ও কনেকে তুলে নেওয়ার ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কনের পরিবারের পক্ষ থেকে পুলিশ জানতে পেরেছে, মিয়াদ নামে এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার বিষয়ে ভুক্তভোগী বরের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: