নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, হাজিরা জালিয়াতিতে ক্ষোভ

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে অফিসের সেবা কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার

2026-08-31T11:38:02+00:00
2026-08-31T11:38:28+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ভূমি প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, হাজিরা জালিয়াতিতে ক্ষোভ
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৩৮ এএম  আপডেট: ৩১.০৮.২০২৬ ১১:৩৮ এএম
ছবিঃ ভোরের ডাক

নারায়ণগঞ্জ সদর ভূমি অফিস আকস্মিক পরিদর্শন করে অফিসের সেবা কার্যক্রম ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। একই সঙ্গে দায়িত্ব পালনে গাফিলতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) হঠাৎ করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে যান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। এ সময় তিনি অফিসের বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং ভূমিসেবা কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন প্রতিমন্ত্রী। সেবা নিতে গিয়ে তারা কোনো ধরনের হয়রানি, ভোগান্তি বা অযথা সময়ক্ষেপণের শিকার হচ্ছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

অফিসের সার্বিক কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারি দপ্তরে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ও গাফিলতি বরদাশত করা হবে না। সাধারণ মানুষকে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি।

এ সময় অফিসে উপস্থিত না থেকেও আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করার বিষয়টি সামনে এলে ক্ষোভ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ডকে দায়িত্ব পালনে অনিয়ম ও জালিয়াতি হিসেবে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। ভূমিসংক্রান্ত সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানি বা অযথা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

ভূমি অফিসের সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিয়মিত তদারকি ও পরিদর্শন অব্যাহত থাকবে বলেও জানান ভূমি প্রতিমন্ত্রী।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: