ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের

2026-08-30T20:15:06+00:00
2026-08-30T20:15:06+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৮:১৫ পিএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৯ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা মডেল থানার শান্তিধারা ২ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চাষাঢ়া-সাইনবোর্ড প্রধান সড়কের পূর্ব পাশে শান্তিধারা এলাকার একটি মসজিদের পাশে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে সরকারবিরোধী কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় নয়জনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফতুল্লার বিসিক শাসনগাঁও এলাকার রাব্বি (২০), ইয়াছিন আরাফাত (২০), শিমুল (২০), গলাচিপা এলাকার পলক (১৮), সদর উপজেলার পাইকপাড়া এলাকার আবরার আহম্মেদ (১৮), বরগুনার আমতলী এলাকার ফেরদাউছ (১৮) ও তানভির হোসেন (১৮), ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার জাফরকান্দা এলাকার নয়ন (১৯) এবং আবু বক্কর (১৮)।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তারা বিভিন্ন তথ্য দিয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।

পুলিশ আরও দাবি করেছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার ছেলে এ কে এম অয়ন ওসমানের প্ররোচনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কার্যক্রমের প্রচার-প্রচারণা ও পরিচালনার সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়েছেন।

তবে পুলিশের এসব দাবির বিষয়ে শামীম ওসমান, এ কে এম অয়ন ওসমান কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। একই ঘটনায় পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: