পটুয়াখালীতে নকল সিগারেটসহ বিপুল অবৈধ পণ্য জব্দ

পটুয়াখালী সংবাদদাতা

সারাদেশ

পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুদ করা বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন অবৈধ

2026-08-30T19:47:25+00:00
2026-08-30T19:47:25+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
পটুয়াখালীতে নকল সিগারেটসহ বিপুল অবৈধ পণ্য জব্দ
পটুয়াখালী সংবাদদাতা
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৭:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
পটুয়াখালীতে যৌথ বাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতের জন্য মজুদ করা বিপুল পরিমাণ নকল ও বিদেশি সিগারেটসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে কোস্ট গার্ড।

রবিবার (৩০ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, শনিবার (২৯ আগস্ট) রাত ২টার দিকে পটুয়াখালী সদর থানার সবুজবাগ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সন্দেহজনক তিনটি গোডাউনে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় প্রায় ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা মূল্যের ১৮ হাজার ৪০০ শলাকা নকল সিগারেট, ২ হাজার ৮২০ শলাকা বিদেশি সিগারেট এবং ৭৪ প্যাকেট রোলিং পেপার জব্দ করা হয়। এ ছাড়া ৬০ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপও উদ্ধার করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, অভিযান চলাকালে অসাধু ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান ও অবৈধ পণ্য বাজারজাত বন্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: