সাংবাদিক আবদুস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে কাল আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

বিবিধ

পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং পাকিস্তান অবজারভার ও বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের

2026-08-29T16:29:46+00:00
2026-08-29T16:29:46+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বিবিধ
সাংবাদিক আবদুস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে কাল আলোচনা সভা
স্টাফ রিপোর্টার
শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম 
সংগৃহীত ছবি
পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং পাকিস্তান অবজারভার ও বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে কাল রোববার ৪.০০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ -পিআইবিতে অনুষ্ঠেয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশেনের প্রশাসক মো. আব্দুস সালাম। 

পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও সাংবাদিক আব্দুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক থাকবেন দৈনিক মানবজমিন এর প্রধান সম্পাদক ও নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, টেলিভিশন এডিটরস কাউন্সিল এর আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, , টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব সৈয়দ জুবায়ের আহমেদ বাবু, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম। 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) ও সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ যৌথভাবে সভাটি আয়োজন করেছে ।


Loading...
Loading...

বিবিধ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: