প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, জননীতি বিশেষজ্ঞ ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ হারুনুর রশিদ মারা গেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বরিশালের আমানতগঞ্জে জন্ম নেওয়া ড. রশিদ ১৯৬৫ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে (সিএসপি) যোগ দেন। কর্মজীবনে তিনি বাণিজ্য, শ্রম ও জনশক্তি এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
অবসর পরবর্তী সময়ে তিনি গ্রামীণ ব্যাংক, জনতা ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) পরিচালকও ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন ড. রশিদ।
শুক্রবার (২৮ আগস্ট) বাদ আসর উত্তরা ৩ নম্বর সেক্টরের মসজিদ আল-মাগফেরায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।