নজরুলের সৃষ্টি আজও অমর, স্মরণে জমজমাট আয়োজন

বিনোদন ডেস্ক

বিনোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র প্রয়াত হন বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম এই

2026-08-27T15:56:44+00:00
2026-08-27T15:56:44+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বিনোদন
নজরুলের সৃষ্টি আজও অমর, স্মরণে জমজমাট আয়োজন
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র প্রয়াত হন বাংলা সাহিত্য ও সংগীতের অন্যতম এই শ্রেষ্ঠ প্রতিভা। তাঁর প্রয়াণ দিবসে কবির অমর সৃষ্টি ও জীবনকর্ম স্মরণে দেশজুড়ে নেওয়া হয়েছে নানা আয়োজন।

টেলিভিশন চ্যানেলগুলো দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান, নজরুলগীতি, নাটক ও প্রামাণ্যধর্মী আয়োজনের মাধ্যমে কবিকে স্মরণ করছে।

চ্যানেল আইতে দিনভর নজরুল

চ্যানেল আইয়ের আয়োজনে সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হয়েছে ‘গান দিয়ে শুরু’র বিশেষ পর্ব। এতে পরিবেশন করা হয়েছে নজরুলের জনপ্রিয় গান।

দুপুর ১টা ৫ মিনিটে থাকছে নজরুলের চলচ্চিত্রের গান নিয়ে বিশেষ আয়োজন। বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে কবির জীবনভিত্তিক চলচ্চিত্র ‘বাংলা মায়ের দামাল ছেলে’। রফিকুল বারী চৌধুরীর পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে নজরুলের জীবন ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘নীরব কেন কবি’। এতে নজরুলগীতি পরিবেশন করবেন কিংবদন্তি শিল্পী ফেরদৌস আরা।

রাত ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘নজরুল ও প্রকৃতি’। মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় সাজানো এ আয়োজনে নজরুলের সৃষ্টিতে প্রকৃতি ও মানুষের সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে।

এনটিভিতে নাটক ও সংগীতানুষ্ঠান

নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন রয়েছে এনটিভিতেও। দুপুর ১টায় প্রচার হবে নজরুলের গান অবলম্বনে নির্মিত নাটক ‘গভীর নিশীথে’। পান্থ শাহরিয়ারের নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, বাঁধনসহ অনেকে।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘অন্তরে তুমি আছো চিরদিন’। এতে নজরুলের বিভিন্ন ধর্মীয় সংগীত পরিবেশন করবেন খায়রুল আনাম শাকিল, ইয়াকুব আলী খান, লীনা তাপসী খান, ইয়াসমীন মুশতারী, ফেরদৌস আরা ও এম এ মান্নান।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে ‘মিউজিক নাইট’। এতে নজরুলসংগীতসহ বিভিন্ন গান পরিবেশন করবেন ঋতুরাজ ও প্রিয়াঙ্কা বিশ্বাস।

দুরন্ত টিভিতে শিশুদের জন্য আয়োজন

শিশুদের জন্যও নজরুলের প্রয়াণ দিবসে বিশেষ আয়োজন করেছে দুরন্ত টিভি। দুপুর ১২টায় প্রচার হবে ‘গানের পাখি বুলবুল’। এতে নজরুলের জনপ্রিয় গান পরিবেশন করেছে শিশু শিল্পীরা।

এ ছাড়া সকাল ৮টা ৩০ মিনিট ও বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সকাল বেলার পাখি’। নজরুলের বিভিন্ন কবিতার নাটকীয় উপস্থাপনায় অংশ নিয়েছে কল্পরেখার ছোট্ট বন্ধুরা।

শিল্পকলা একাডেমিতে দুই দিনের অনুষ্ঠান

জাতীয় কবিকে স্মরণে দুই দিনব্যাপী আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আজ ও আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৃহস্পতিবার অনুষ্ঠানটি হবে জাতীয় নাট্যশালা মিলনায়তনে এবং শুক্রবার আয়োজন হবে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে।

নজরুল একাডেমি ও নজরুল ইনস্টিটিউটের কর্মসূচি

নজরুল একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন জাতীয় কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বাদ জোহর সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।

শুক্রবার বিকেল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২৯ আগস্ট একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে আয়োজনের সমাপনী অনুষ্ঠান।

এদিকে কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে থাকছে বিশেষ আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’। এতে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং হামদ-নাত পরিবেশন করা হবে।

দ্রোহ, সাম্য, মানবতা ও প্রেমের বার্তা ছড়িয়ে যাওয়া নজরুলের সৃষ্টিকর্ম আজও বাঙালির সাহিত্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রয়াণ দিবসে তাই নতুন প্রজন্মসহ সর্বস্তরের মানুষ স্মরণ করছে জাতীয় কবিকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: