ইলিয়াস কাঞ্চন কি মারা গেছেন? জানাল পরিবার

বিনোদন ডেস্ক

বিনোদন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। তবে তার মৃত্যুর

2026-08-27T15:33:08+00:00
2026-08-27T15:33:08+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বিনোদন
ইলিয়াস কাঞ্চন কি মারা গেছেন? জানাল পরিবার
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঢালিউডের কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। তবে তার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে তার পরিবার ও নিসচা সূত্র।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইলিয়াস কাঞ্চন বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তার নিয়মিত চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

পরিবার ও নিসচার পক্ষ থেকে গণমাধ্যম এবং শুভাকাঙ্ক্ষীদের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পরিবারের দাবি, একটি অসাধু মহল যাচাই-বাছাই ছাড়াই তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে।

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই। সংগঠনটির কেন্দ্রীয় কমিটিসহ দেশের প্রায় ১২০টি শাখার নেতা-কর্মীরা যৌথ বিবৃতিতে এ অপপ্রচারের নিন্দা জানিয়েছেন।

নিসচার নেতারা বলেন, দুর্ঘটনা, অসুস্থতা বা মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া কোনো খবর প্রচার করা অনৈতিক। এমন গুজবের কারণে ইলিয়াস কাঞ্চনের পরিবার, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে অযথা উদ্বেগ ও মানসিক চাপ তৈরি হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ইলিয়াস কাঞ্চন। উন্নত চিকিৎসার জন্য গত বছরের এপ্রিলে তিনি লন্ডনে যান। সেখানে গত বছরের আগস্টে তার মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি।

পরবর্তীতে চিকিৎসকরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত বলে নিশ্চিত করেন। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী লন্ডনে তার কেমোথেরাপি ও ওরাল থেরাপি চলমান রয়েছে।

এদিকে মৃত্যুর গুজবের বিপরীতে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইলিয়াস কাঞ্চন জীবিত আছেন এবং চিকিৎসাধীন অবস্থায় স্থিতিশীল রয়েছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: