আবার ফিরছে ‘মহানগর’, আসছে ‘মহানগর ৩’!

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। নির্মাতা আশফাক নিপুণের জন্মদিনে মিলেছে বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজন

2026-08-26T14:52:29+00:00
2026-08-26T14:52:29+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
আবার ফিরছে ‘মহানগর’, আসছে ‘মহানগর ৩’!
বিনোদন ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ২:৫২ পিএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও পর্দায় ফিরছে দর্শকপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’। নির্মাতা আশফাক নিপুণের জন্মদিনে মিলেছে বহুল প্রতীক্ষিত তৃতীয় সিজন ‘মহানগর-৩’ নিয়ে সুখবর।

বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে নিজের জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেন, “যাই হোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।

নিপুণ কোন স্ক্রিপ্টের কথা বলছেন, তা নিয়ে অবশ্য বেশিক্ষণ রহস্য থাকেনি। ভিডিওর একপর্যায়ে তিনি খালি গলায় ‘মহানগর’-এর বহুল পরিচিত ইন্ট্রো মিউজিক গেয়ে শোনান। এরপর এক ভক্ত কমেন্টে জানতে চান, তাহলে কি ‘মহানগর-৩’ আসছে? জবাবে নির্মাতা দেন সরাসরি সম্মতি ‘ইয়েস।’

এর মধ্য দিয়ে প্রায় তিন বছর ধরে চলা ‘মহানগর-৩’ নিয়ে দর্শকদের অপেক্ষার অবসান ঘটল।

২০২১ সালে মুক্তি পায় ‘মহানগর’-এর প্রথম সিজন। গল্প, চিত্রনাট্য ও অভিনয়ের কারণে অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায় সিরিজটি। দুই বছর পর ২০২৩ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন। বাংলাদেশ ছাড়িয়ে ভারতেও সিরিজটি ব্যাপক সাড়া ফেলে।

দ্বিতীয় সিজনের শেষেও তৃতীয় কিস্তির ইঙ্গিত ছিল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নির্মাতার পক্ষ থেকে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আশফাক নিপুণের প্রতিটি পোস্টে দর্শকদের একটি বড় অংশ ‘মহানগর-৩’ কবে আসবে, তা জানতে চাইতেন।

এর আগে সিরিজটির কাজ শুরুর খবরও প্রকাশ্যে এসেছিল। তবে বাজেটসংক্রান্ত জটিলতার কারণে সেই সময় নির্মাণকাজ এগোয়নি বলে জানা যায়।

ফিরছেন ওসি হারুন

‘মহানগর’-এর অন্যতম জনপ্রিয় চরিত্র ওসি হারুন। প্রথম দুই সিজনে এই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান অভিনেতা মোশাররফ করিম। নতুন সিজনেও তাকে ওসি হারুন চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।

এদিকে ‘মহানগর-৩’-এ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে বিশেষ চমক হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তবে ‘মহানগর-৩’-এর শুটিং কবে শুরু হবে কিংবা সিরিজটি কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কোনো সময়সূচি জানানো হয়নি। নির্মাতার জন্মদিনের এই ঘোষণা ঘিরে এরই মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে ‘মহানগর’ ভক্তদের মধ্যে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: