দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এসব ঘটনা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ফেসবুকের নিউজফিড কিংবা বিভিন্ন প্ল্যাটফর্মে ঢুকলেই চোখে পড়ছে হত্যা, খুন ও নানা অপরাধের খবর।
এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব সহিংসতার খবর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা ও উদ্বেগের কথা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
মমর এই মন্তব্যে উঠে এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধ ও সহিংসতার খবরের আধিক্যের বিষয়টি। প্রতিদিনের নিউজফিডে এমন সব ঘটনার খবর দেখে তিনি যে উদ্বিগ্ন, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট।
মম যে ‘ক্রাইম পেট্রোল’-এর কথা উল্লেখ করেছেন, সেটি ভারতের জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন সিরিজ। বাস্তব ঘটনার আদলে নির্মিত অনুষ্ঠানটিতে হত্যা, খুন, অপরাধ ও তদন্তের নানা ঘটনা তুলে ধরা হতো।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসা অপরাধের খবরের বর্তমান পরিস্থিতি বোঝাতেই প্রতীকীভাবে ‘ক্রাইম পেট্রোল’-এর প্রসঙ্গ টেনেছেন মম।
অভিনয়ের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন ঘটনা, সামাজিক ইস্যু ও নিজের অনুভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন জাকিয়া বারী মম। এবার দেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়েও নিজের উদ্বেগের কথা জানালেন তিনি।