‘আমিই ভারত’, জাতীয় পতাকার আদলে পোশাক পরে তোপের মুখে উর্বশী

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর

2026-08-25T20:19:08+00:00
2026-08-25T20:19:08+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
‘আমিই ভারত’, জাতীয় পতাকার আদলে পোশাক পরে তোপের মুখে উর্বশী
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:১৯ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ী উর্বশী রাউতেলাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এবার মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর ফাইনালে তার পরা পোশাক নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্বে ছিলেন উর্বশী। সেদিন তাকে ভারতের জাতীয় পতাকার আদলে তৈরি একটি বিশেষ পোশাকে দেখা যায়। পোশাকটিতে ছিল ভারতের জাতীয় পতাকার তিন রং-গেরুয়া, সাদা ও সবুজ। মাঝখানে নীল রঙের অশোকচক্রও ছিল।

অব-শোল্ডার ওই পোশাকের সঙ্গে উর্বশী পরেছিলেন বড় হীরের কানের দুল, হাতে রুপালি চুড়ি ও আঙুলে ভারী আংটি। পোশাকটির সঙ্গে সোনালি ঝালরও যুক্ত ছিল।

মঞ্চে উর্বশীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় বিতর্ক। একাংশের দাবি, জাতীয় পতাকার রং ও অশোকচক্রের আদলে পোশাক তৈরি করে তা পরা জাতীয় প্রতীকের প্রতি অসম্মান। আবার অন্য একটি অংশ উর্বশীর প্রশংসা করে বলছে, নিজের পোশাকের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্বের বার্তা দিয়েছেন।

তবে বিতর্কের মধ্যেই নিজের পোশাকের বিষয়ে মুখ খুলেছেন উর্বশী। তিনি জানান, পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ নিজেকে ভারতবর্ষ বলেই মনে হচ্ছে।’

উর্বশীর জন্য এবারের মিস ইউনিভার্স ইন্ডিয়া আয়োজনটি ছিল আরও বিশেষ। কারণ ২০১৫ সালে তিনিই মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট জিতেছিলেন। সেবার তাকে মুকুট পরিয়ে দিয়েছিলেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন।

এবারের প্রতিযোগিতায় নির্বাচন কমিটির সদস্য হিসেবে ছিলেন সেই সুস্মিতা সেনও। মঞ্চে দাঁড়িয়ে সাবেক এই বিজয়ীকে বিশেষভাবে স্মরণ করেন উর্বশী।

সব মিলিয়ে জাতীয় পতাকার রং ও অশোকচক্রের আদলে উর্বশীর পোশাক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে উঠেছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: