শাহরুখের গাল টিপে আদর, এরপর যা বলেছিলেন সৌরসেনী!

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তের সংখ্যা অগণিত। তবে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর সৌরসেনী মৈত্রের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল

2026-08-25T20:07:21+00:00
2026-08-25T20:07:21+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
শাহরুখের গাল টিপে আদর, এরপর যা বলেছিলেন সৌরসেনী!
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:০৭ পিএম 
সংগৃহীত ছবি
বলিউড বাদশাহ শাহরুখ খানের ভক্তের সংখ্যা অগণিত। তবে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার পর সৌরসেনী মৈত্রের উচ্ছ্বাস যেন ছাপিয়ে গেল সবকিছুকে। এক অনুষ্ঠানে শাহরুখ তাকে গাল টিপে আদর করতেই আবেগ ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী। মাত্র ৯ বছর বয়সে মডেলিংয়ে পা রাখা এই অভিনেত্রী ১৬ বছর বয়সে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন। কলকাতার পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি এবার আলোচনায় এসেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রতি তার গভীর মুগ্ধতার কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পছন্দ ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ খানকে নিজের ‘স্বপ্নের পুরুষ’ বলে উল্লেখ করেন সৌরসেনী। শুধু তাই নয়, অভিনেতাকে নিজের প্রথম ‘ভালোবাসা’ বলেও জানান তিনি।

সৌরসেনীর ভাষ্য, শাহরুখ খানের নাম শুনলেই তিনি উত্তেজিত হয়ে পড়েন। অভিনেতার সঙ্গে প্রথম দেখা হয়েছিল কলকাতা চলচ্চিত্র উৎসবে। সেখানেই শাহরুখের সঙ্গে একটি ছবি তোলেন তিনি। সেই ছবি এখনো তার বাড়িতে বাঁধানো রয়েছে বলে জানান সৌরসেনী।

অভিনেত্রী বলেন, শাহরুখের সঙ্গে দেখা হওয়ার পর তার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা আরও বেড়ে গেছে। তার মতে, শাহরুখ প্রত্যেক মানুষকে যে সম্মান ও শ্রদ্ধা দেন, সেটি সত্যিই শিক্ষণীয়।

এরপর মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতেও দুবার শাহরুখের সঙ্গে দেখা হয় সৌরসেনীর। প্রথমবার প্রিয় তারকার সামনে গিয়ে প্রণাম করেছিলেন তিনি। সেই সময় শাহরুখ তার গাল টিপে আদর করেন বলে জানান অভিনেত্রী।

সৌরসেনী মজা করে বলেন, শাহরুখ তাকে আদর করার পর তিনি নাকি সরাসরি অভিনেতাকে বলেছিলেন, ‘স্যার, আমি তো আর মেকআপ তুলব না, স্নানও করব না সাত দিন।’

জবাবে শাহরুখ তাকে আরও ভালো কাজ করে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই কথাও সৌরসেনীর মনে গভীরভাবে দাগ কেটেছে।

শাহরুখের অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমাটিও নিজের পছন্দের বলে জানিয়েছেন সৌরসেনী। তার ভাষায়, প্রিয় তারকার সঙ্গে দেখা করলে অনেক সময় মোহভঙ্গ হতে পারে -এমন কথা অনেকে বললেও তার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। শাহরুখের সঙ্গে দেখা করার পর তার প্রতি সম্মান আরও বেড়েছে।

এদিকে সৌরসেনীর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিব্বা নিব্বি’ নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। বেছে বেছে সিনেমায় কাজ করা এই অভিনেত্রী প্রচলিত নায়িকার চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। বর্তমানে তিনি সিঙ্গেল রয়েছেন বলেও সাক্ষাৎকারে জানিয়েছেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: