২০০ কোটির মামলায় সাক্ষী নোরা, হাজিরা নিয়ে জটিলতা

বিনোদন ডেস্ক

বিনোদন

২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় আদালতে হাজির না হওয়ায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নির্ধারিত দিনে

2026-11-04T12:40:04+00:00
2026-11-04T12:40:04+00:00
  বুধবার, ৪ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
 
বুধবার, ৪ নভেম্বর ২০২৬
বিনোদন
২০০ কোটির মামলায় সাক্ষী নোরা, হাজিরা নিয়ে জটিলতা
বিনোদন ডেস্ক
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৪০ পিএম 
সংগৃহীত ছবি

২০০ কোটি রুপির চাঁদাবাজি মামলায় আদালতে হাজির না হওয়ায় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। নির্ধারিত দিনে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারক। আগামী ৬ নভেম্বর শুনানির দিন ধার্য করে নোরার নামে নতুন সমন জারি করা হয়েছে।

গত ২ নভেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল তাঁর। তবে পূর্বনির্ধারিত পেশাগত ব্যস্ততা ও অল্প সময়ের নোটিশে সমন পাওয়ার কথা জানিয়ে হাজিরা মওকুফের আবেদন করেন তাঁর আইনজীবীরা। আদালত সেই অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে নতুন তারিখ নির্ধারণ করেন।

নোরার আইনজীবীদের দাবি, ২০০ কোটি রুপির এই মামলায় অভিনেত্রী অভিযুক্ত নন; তদন্তে সহায়তার জন্য তাঁকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে।

সুকেশ চন্দ্রশেখরকে ঘিরে এই মামলায় নোরার নাম আসে তদন্তের সময়। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একটি অনুষ্ঠানে পারফর্ম করার বিনিময়ে তাঁকে বিএমডব্লিউ গাড়ি ও গুচির ব্যাগসহ দামি উপহার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে সুকেশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

অন্যদিকে, সুকেশ দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় বাড়ি কেনার জন্য নোরাকে বিপুল অর্থ দিয়েছিলেন তিনি। জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নোরা ঈর্ষান্বিত ছিলেন বলে অভিযোগ করেন সুকেশ। তবে এসব দাবি আদালতে প্রমাণিত নয়।

উল্লেখ্য, কারাগারে থাকা অবস্থায় ব্যবসায়ী শিবিন্দার সিং ও মলবিন্দার সিংয়ের পরিবারের কাছ থেকে প্রায় ২০০ কোটি রুপি চাঁদাবাজির অভিযোগ রয়েছে সুকেশের বিরুদ্ধে। আগামী ৬ নভেম্বর আদালতে নোরার উপস্থিতি নিয়ে এখন নজর সংশ্লিষ্ট মহলের।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: