উষ্ণ আলোয় অন্যরকম সেমন্তী, নতুন লুকে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক

বিনোদন

ছোট পর্দার পরিচিত মুখ সেমন্তী সৌমি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। কাজের খবরের সঙ্গে মাঝেমধ্যেই ব্যক্তিগত ফটোশুট

2026-11-02T13:18:27+00:00
2026-11-02T13:18:27+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
বিনোদন
উষ্ণ আলোয় অন্যরকম সেমন্তী, নতুন লুকে মুগ্ধ ভক্তরা
বিনোদন ডেস্ক
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:১৮ পিএম 
বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সেমন্তী সৌমি
ছোট পর্দার পরিচিত মুখ সেমন্তী সৌমি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। কাজের খবরের সঙ্গে মাঝেমধ্যেই ব্যক্তিগত ফটোশুট ও নানা সাজের ছবি ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে। সম্প্রতি প্রকাশ করেছেন নতুন একগুচ্ছ ছবি, যা নজর কেড়েছে ভক্তদের।

এবারের ফটোশুটে সেমন্তীর সাজে প্রাধান্য পেয়েছে বেইজ রঙ। উষ্ণ আলোর আবহে আত্মবিশ্বাসী ভঙ্গি ও ভিন্নধর্মী পোজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। কখনো আয়নার সামনে, কখনো কাঠের টেবিলে বসে—দুই ভিন্ন ভঙ্গিতে দেখা গেছে অভিনেত্রীকে।

ছবিতে সেমন্তীর পরনে ছিল বেইজ রঙের হাল্টারনেক ক্রপ টপ ও একই রঙের ছোট স্কার্ট। টপের সামনের জিপার এবং কোমরজুড়ে সাদা কাপড়ের প্রশস্ত অংশ পোশাকে এনেছে ভিন্ন মাত্রা। সঙ্গে মানানসই কানের দুল, পরিপাটি সাজ ও পেছনে বাঁধা চুলে পূর্ণতা পেয়েছে তার লুক।

ছবিগুলোর ক্যাপশনে সেমন্তী লিখেছেন, ‘আমার নিজের ছোট্ট এক মায়াময়, মিষ্টি জগতে।’ সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

একটি ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে দুই হাত দুই দিকে ছড়িয়ে পোজ দিয়েছেন তিনি। আয়নায় ফুটে উঠেছে তার প্রতিচ্ছবিও। অন্য একটি ছবিতে কাঠের টেবিলে বসে সামনের দিকে পা ছড়িয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে।

ছবির পেছনে কাঠের পর্দা, পাশের আলোর মৃদু আভা এবং ঘরের শান্ত পরিবেশ তৈরি করেছে এক উষ্ণ আবহ। আলো-ছায়ার সঙ্গে পোশাক ও অভিব্যক্তির সমন্বয়ে নতুন ফটোশুটে সেমন্তীকে দেখা গেছে ভিন্ন এক গ্ল্যামারাস রূপে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: