দুই সন্তানকে ঘিরেই এখন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের ব্যস্ত সময় কাটছে। অভিনয়ের বাইরের জীবনে মাতৃত্বের নানা অভিজ্ঞতার মধ্যেই হ্যালোউইন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেছেন তিনি। সাদা চাদরে মাথা-মুখ ঢেকে, চোখে কালো সানগ্লাস পরে চেয়ারে বসে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। প্রথম দেখায় দৃশ্যটি ভৌতিক মনে হলেও এর পেছনের গল্প একেবারেই অন্যরকম।
ভিডিওতে দীপিকার কোলে দেখা যায় একটি ব্রেস্ট পাম্পের মেশিন। মধ্যরাতে যন্ত্রটির শব্দেই তৈরি হয়েছে ভৌতিক পরিবেশের আবহ। ক্যাপশনে অভিনেত্রী মজা করে লিখেছেন, ‘এটা কোনো ভৌতিক বাড়ি নয়, মধ্যরাতে ব্রেস্ট পাম্পের আওয়াজ।’
হ্যালোউইনের আবহে মাতৃত্বের এমন বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতেই পোস্টটি নজর কেড়েছে ভক্তদের। অনেকেই তাঁর রসবোধের প্রশংসা করেছেন। একই সঙ্গে সন্তানদের যত্ন নিতে গিয়ে একজন মায়ের রাত জাগা ও ব্যস্ততার চিত্রও উঠে এসেছে ভিডিওতে।
পোস্টে দীপিকা আরও বুঝিয়েছেন, ছোট মেয়ে দেবী ঘুমিয়ে পড়লেই নিজের জন্য কিছুটা সময় পান তিনি। তখনই গোসল, খাওয়া কিংবা শরীরচর্চার মতো ব্যক্তিগত কাজগুলো সেরে নেওয়ার সুযোগ হয়।
অভিনেত্রীর এই পোস্টে মাতৃত্বের আনন্দের পাশাপাশি সন্তান সামলানোর ব্যস্ততা ও নিজের জন্য সময় বের করার বাস্তব চিত্র ফুটে উঠেছে।