৬ বছরে অভিনেত্রী সারা আলীর সম্পত্তি বেড়েছে ৩ গুণ

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের পরিচিত মুখ সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন

2026-11-02T10:33:33+00:00
2026-11-02T10:33:33+00:00
  সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
 
সোমবার, ২ নভেম্বর ২০২৬
বিনোদন
৬ বছরে অভিনেত্রী সারা আলীর সম্পত্তি বেড়েছে ৩ গুণ
বিনোদন ডেস্ক
সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১০:৩৩ এএম 
বলিউড অভিনেত্রী সারা আলী খান
বলিউডের পরিচিত মুখ সারা আলী খান। ২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেকের পর থেকেই অভিনয় দিয়ে দর্শকের নজর কেড়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও আয় করেন এই অভিনেত্রী। সারা আলী খানের সম্পত্তির পরিমাণ কিংবা ছবিপ্রতি তার পারিশ্রমিক কত—এসব বিষয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই।

ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে সারার সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৯ সালে তার মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৩ কোটি রুপি।

২০২১ সালে তা বেড়ে দাঁড়ায় আনুমানিক ২০ কোটিতে। ২০২৫ সালে এই অঙ্ক ছিল প্রায় ২৪ কোটি রুপি। সাম্প্রতিক হিসাব অনুযায়ী, বর্তমানে সারার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪১ কোটি রুপি। অর্থাৎ ছয় বছরের ব্যবধানে তার সম্পত্তি বেড়েছে তিনগুণেরও বেশি।

অভিনয় সারার আয়ের অন্যতম প্রধান উৎস। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, একটি ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন তিনি। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনী প্রচারেও দেখা যায় তাকে। একটি প্রতিষ্ঠানের প্রচারে অংশ নেওয়ার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে জানা গেছে। ফলে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন থেকেও উল্লেখযোগ্য আয় করেন সারা।

অভিনেত্রীর গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক দামি গাড়ি। তার সংগ্রহে আছে মার্সিডিজ-বেঞ্জ জি-ক্লাস জি ৩৫০ডি এবং জিপ কম্পাসের মতো বিলাসবহুল এসইউভি।

কাজের ক্ষেত্রেও বেশ ব্যস্ত সময় পার করছেন সারা। বলিউডে নিজের অবস্থান আরো পোক্ত করার চেষ্টা করছেন তিনি। গত ২৩ অক্টোবর মুক্তি পেয়েছে তার অভিনীত স্পাই-কমেডি ঘরানার ছবি ‘উড়তা তীর’। করণ জোহর প্রযোজিত ছবিটিতে আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: