পরিবার থেকে দূরে সরে নতুন স্বজন খুঁজছেন ব্রিটনি

বিনোদন ডেস্ক

বিনোদন

পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণের অভিযোগ তুলেছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আপটাউন

2026-11-03T16:51:06+00:00
2026-11-03T16:51:06+00:00
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
 
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
বিনোদন
পরিবার থেকে দূরে সরে নতুন স্বজন খুঁজছেন ব্রিটনি
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স
পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণের অভিযোগ তুলেছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ পোস্ট দেন তিনি। সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া নানা আচরণের কথা তুলে ধরার পাশাপাশি নতুন করে নিজের পরিবার গড়ে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন এই গায়িকা।

পোস্টে ব্রিটনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’

পরিবারের সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’

এর আগে সাম্প্রতিক একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে অসন্তোষ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তাঁর অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাঁকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার পুরো ঘটনাকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলেও উল্লেখ করেন তিনি।

ওই পোস্টে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আশপাশের মানুষদের ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এই সংগীতশিল্পী। তিনি লেখেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’

পরিবারের বিরুদ্ধে ব্রিটনির এসব অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: