প্রভার সাফ জবাব, আমি বিয়ে করিনি

বিনোদন ডেস্ক

বিনোদন

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে ফের ছড়িয়েছে বিয়ের গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁর ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে

2026-08-26T12:22:12+00:00
2026-08-26T12:22:12+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বিনোদন
প্রভার সাফ জবাব, আমি বিয়ে করিনি
বিনোদন ডেস্ক
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১২:২২ পিএম 
সংগৃহীত ছবি
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ঘিরে ফের ছড়িয়েছে বিয়ের গুঞ্জন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাঁর ‘চুক্তিভিত্তিক বিয়ে’র খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

প্রভা বলেন, তিনি বিয়ে করেননি এবং কোনো ধরনের ‘চুক্তিভিত্তিক বিয়ে’ বা এ ধরনের সম্পর্কে কখনো জড়াননি। হঠাৎ করে নিজের বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করে তিনি এসব তথ্যকে অপপ্রচার ও গুজব হিসেবে উল্লেখ করেছেন।

গণমাধ্যমকে প্রভা বলেন, সত্য হলো, আমি বিয়ে করিনি। চুক্তিভিত্তিক বিয়ের কথাও বলা হচ্ছে। আমি কখনও চুক্তিভিত্তিক বিয়ে বা এ ধরনের কোনো সম্পর্কে আবদ্ধ হইনি। আমাকে নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন।

নিজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদেরও এসব গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রভা জানান, তাঁর ক্যারিয়ার কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা তিনি নিজেই তাঁর ফেসবুকের মাধ্যমে জানাবেন।

তিনি বলেন, আপনারা কোনো ধরনের ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে কান দিয়ে বিভ্রান্ত হবেন না। আমার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন বা যেকোনো বিষয়ে সঠিক ও সত্য তথ্য সব সময় আমার ফেসবুকের মাধ্যমে জানানো হবে।

এ ধরনের গুজব তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছে বলেও জানান এই অভিনেত্রী। একই সঙ্গে ভক্তদের ভালোবাসা ও সমর্থনকে নিজের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখেন সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়েছে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: