সালমান শাহ হত্যা মামলা: এবার ৫ দিনের রিমান্ডে ডন

বিনোদন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার ( ২৭ আগস্ট)ঢাকার

2026-08-27T16:55:44+00:00
2026-08-27T16:55:44+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বিনোদন
সালমান শাহ হত্যা মামলা: এবার ৫ দিনের রিমান্ডে ডন
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৪:৫৫ পিএম 
সালমান শাহ হত্যা মামলা: এবার ৫ দিনের রিমান্ডে ডন
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ঢাকাই চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ( ২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামির উপস্থিতিতে শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী যুক্তি তুলে ধরেন। অন্যদিকে ডনের পক্ষে ঢাকা বারের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আইনজীবী ফরিদুল ইসলাম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিআইডির আবেদনে বলা হয়, সালমান শাহর মৃত্যু নিয়ে মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত ও চাঞ্চল্যকর। ১৯৯৬ সাল থেকে সালমান শাহর মা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করে আসছেন। মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনে ডনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আবেদনে আরও বলা হয়, ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে মামলায় জড়িত অন্য সহযোগীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

এ ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ডন কী কারণে ও কার ইন্ধনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন, সে বিষয়েও তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে সিআইডি।

গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়।

এরপর ১২ আগস্ট ডনের জামিন আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: