শারদীয় দুর্গাপূজায় আন্তর্জাতিক বিশ্বতানের নাটক ‘সিদ্ধিদাতা গণেশ’

চট্টগ্রাম সংবাদদাতা

বিনোদন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী বৈদ্যবাড়ির আয়োজনে শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর সপ্তমীর প্রথম দিনে মঞ্চস্থ হবে ‘আন্তর্জাতিক বিশ্বতান’-এর নাটক ‘সিদ্ধিদাতা গণেশ’। ১৭ অক্টোবর

2026-10-23T19:42:40+00:00
2026-10-23T19:42:40+00:00
  শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
 
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বিনোদন
শারদীয় দুর্গাপূজায় আন্তর্জাতিক বিশ্বতানের নাটক ‘সিদ্ধিদাতা গণেশ’
চট্টগ্রাম সংবাদদাতা
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী বৈদ্যবাড়ির আয়োজনে শারদীয় দুর্গোৎসব-২০২৬-এর সপ্তমীর প্রথম দিনে মঞ্চস্থ হবে ‘আন্তর্জাতিক বিশ্বতান’-এর নাটক ‘সিদ্ধিদাতা গণেশ’। ১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ‘টিম বিশ্বতান’-এর পরিচালনায় নাটকটি পরিবেশিত হবে। স্থান—দুরদুরী, চরতী, সাতকানিয়া, চট্টগ্রাম।

নাটকটির নির্দেশনায় রয়েছেন নাট্যকর্মী বীণা দাশগুপ্তা। সার্বিক সহযোগিতায় রয়েছেন আয়োজক কমিটির সভাপতি অপর্ণা চৌধুরী।

এদিকে, চট্টগ্রামের সব সনাতন ধর্মাবলম্বীসহ জাতি, ধর্ম ও বর্ণনির্বিশেষে সবাইকে শারদীয় দুর্গাপূজার প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ‘আন্তর্জাতিক বিশ্বতান’-এর প্রতিষ্ঠাতা সভাপতি, আয়কর আইনজীবী, শিক্ষক ও শিল্পী নরেণ সাহা।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সমাজের অন্যায়-অবিচার, অশুভ ও অসুরশক্তির বিনাশ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। দীর্ঘকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে।

শুভেচ্ছাবার্তায় নরেণ সাহা বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়; এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। ধনী-গরিবনির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারেন, এটাই তাঁর প্রত্যাশা।

তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে রোগ-শোক, জরা, ব্যাধি ও মহামারি দূর হবে এবং জগত-সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি ফিরে আসবে। পৃথিবী হবে দুর্গতিমুক্ত।

নরেণ সাহা তাঁর শুভেচ্ছাবার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করেন। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই মন্ত্রে উজ্জীবিত হয়ে সবাইকে একসঙ্গে উৎসব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: