নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৪০০ পর্যটক; অপুরা আছেন যে অবস্থায়

বিনোদন ডেস্ক

বিনোদন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট

2026-08-27T17:04:39+00:00
2026-08-27T17:04:39+00:00
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বিনোদন
নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৪০০ পর্যটক; অপুরা আছেন যে অবস্থায়
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:০৪ পিএম 
সংগৃহীত ছবি
নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় ৪০০ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নিখোঁজদের মধ্যে ২৯১ জনই বিদেশি নাগরিক।

নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। আরও ১১১ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকও রয়েছেন।

এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস ও তাঁর ‘শিকার’ সিনেমার টিম। তবে তাঁরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস জানান, তাঁরা বর্তমানে পোখারায় নিরাপদে রয়েছেন। তবে পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার মহাসড়ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের চলাচলে সমস্যা তৈরি হয়েছে।

অপু বলেন, তাঁদের গাড়ি ঠিক করা হয়েছে এবং আগামীকাল কাঠমান্ডু যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে শুক্রবারের ফ্লাইটে ঢাকায় ফেরার চেষ্টা করবেন তাঁরা।

ভক্তদের উদ্দেশে অপু বিশ্বাস বলেন, তাঁকে নিয়ে উদ্বিগ্ন না হয়ে সবার কাছে দোয়া করতে। নিরাপদে দেশে ফিরে সন্তানের কাছে ফিরতে চান বলেও জানান তিনি।

চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ের জন্য নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: