আমতলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

আমতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার কথা বলে আট বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে

2026-08-26T15:58:59+00:00
2026-08-26T15:58:59+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
আমতলীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
আমতলী (বরগুনা) সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার কথা বলে আট বছরের এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরে শিশুটির বাবার করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার দুপুরে তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বিকেলে পশ্চিম চিলা গ্রামের ওই শিশু তার সহপাঠীদের সঙ্গে স্থানীয় একটি মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথে হোসেন হাওলাদার আমড়া ও লেবু দেওয়ার কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে পরিবারের অভিযোগ।

এ সময় শিশুটির চিৎকার শুনে বাইরে থাকা তার সহপাঠীরা শিশুটির চাচিকে খবর দেয়। পরে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ছেড়ে দেন বলে পরিবারের দাবি।

ঘটনাটি স্থানীয়ভাবে জানাজানি হওয়ার পর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। তবে সাত দিনেও কোনো সমাধান না হওয়ায় মঙ্গলবার শিশুটির বাবা আমতলী থানায় লিখিত অভিযোগ করেন।

শিশুটির বাবা বলেন, মসজিদে যাওয়ার পথে আমড়া ও লেবু দেওয়ার কথা বলে তার মেয়েকে ঘরে ডেকে নেওয়া হয়। সেখানে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

তবে অভিযুক্তের স্ত্রী মমতাজ বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে ওই পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। জমি দখলের উদ্দেশ্যে তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: