দাগনভূঞায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, অংশ নিলেন হাজারো মানুষ

দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা

সারাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর সুন্নী জোট ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের

2026-08-26T15:52:35+00:00
2026-08-26T15:52:35+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
দাগনভূঞায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস, অংশ নিলেন হাজারো মানুষ
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৩:৫২ পিএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর সুন্নী জোট ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) সকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে দাগনভূঞা মাইজ্জা হুজুর মাজার প্রাঙ্গণ থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো নবীপ্রেমী অংশ নেন।

র‍্যালিটি দাগনভূঞা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় জিরো পয়েন্ট, ফাজিলের ঘাট রোড, হাসপাতাল রোড, বাংলা বাজার, ফেনী-চৌমুহনী সড়ক ও কলেজ রোডসহ শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করা হয়।

র‍্যালি শেষে বড় মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার জন্য তাঁর অবদানের ওপর আলোচনা করা হয়।

পরে মিলাদ ও কিয়াম, বিশেষ মোনাজাত এবং তাবারুক বিতরণের মধ্য দিয়ে জশনে জুলুসের কর্মসূচি শেষ হয়।

মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: