দিনাজপুর সীমান্তে এক মাসে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩

দিনাজপুর জেলা প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য

2026-11-05T16:50:33+00:00
2026-11-05T16:50:33+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
দিনাজপুর সীমান্তে এক মাসে কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ৩
দিনাজপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
ফাইল ছবি
দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে প্রায় ৯৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ৪২ বিজিবির অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে পরিচালিত বিশেষ ও নিয়মিত অভিযানে ৫৩৬ বোতল মদ, ১০৭ বোতল ফেনসিডিল, ৭ হাজার ২৩৫ পিস ইয়াবা, ৭২৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭১০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৪১ পিস নেশাজাতীয় ট্যাবলেট এবং ১ হাজার ৩৭৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। এ ছাড়া একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৯৪ লাখ ২৮ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তের প্রায় ৯৯ কিলোমিটার এলাকায় ২১টি বর্ডার অবজারভেশন পোস্টের (বিওপি) মাধ্যমে সীমান্ত নিরাপত্তার দায়িত্ব পালন করছে ৪২ বিজিবি। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে ব্যাটালিয়নটি।

এদিকে, চলতি বছরের প্রথম ১০ মাসে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) সর্বমোট ৪৫ কোটি ৪৪ লাখ ৩৪ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, ‘সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন। অপরাধী চক্রের যেকোনো অপতৎপরতা কঠোরভাবে দমন এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ৪২ বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: