বিরামপুরে একুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, ২৩ তরুণ-তরুণী আটক

দিনাজপুর জেলা প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত একুয়া থিম পার্কে অভিযান চালিয়ে ২৩ তরুণ-তরুণীকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে

2026-11-05T19:08:49+00:00
2026-11-05T19:08:49+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
বিরামপুরে একুয়া থিম পার্কে প্রশাসনের অভিযান, ২৩ তরুণ-তরুণী আটক
দিনাজপুর জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের মির্জাপুর এলাকায় অবস্থিত একুয়া থিম পার্কে অভিযান চালিয়ে ২৩ তরুণ-তরুণীকে আটক করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে পার্কটির প্রধান ফটক সিলগালা করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের আকস্মিক পরিদর্শনের পর তাঁর নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মন্ত্রী আকস্মিকভাবে পার্কটি পরিদর্শন করেন। এ সময় পার্কের ভেতরে ১২ জন তরুণ ও ১১ জন তরুণীকে দেখতে পান তিনি। পার্কের পরিবেশ ও সেখানে চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

পরে খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিনা খাতুন ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। এ সময় পার্কের ভেতর থেকে ২৩ তরুণ-তরুণীকে আটক করে তাঁদের অভিভাবকদের খবর দেওয়া হয়।

ইউএনও তানজিনা খাতুন জানান, মন্ত্রীর নির্দেশনার পরপরই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্কে অবস্থানরত অপ্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কদের অভিভাবকদের ডাকা হয়েছে। তাঁরা কী উদ্দেশ্যে পার্কে এসেছিলেন, তা যাচাই-বাছাই করা হচ্ছে। উপযুক্ত ক্ষেত্রে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে তাঁদের ছেড়ে দেওয়া হবে। তবে কোনো সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এর আগেও পার্কটির ভেতরে অনিয়মের অভিযোগে আবাসিকভাবে ব্যবহৃত আটটি কক্ষ সিলগালা করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পুনরায় একই ধরনের কার্যক্রম পরিচালনার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতেই এবার পার্কটির প্রধান ফটক সিলগালা করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: