সাতকানিয়ায় ১৩ মামলার আসামি গ্রেপ্তার

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের আলোচিত ১৩ মামলার আসামি মাহফুজুল হক ওরফে মাহমুদুল হক মেম্বারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৫

2026-11-05T17:26:42+00:00
2026-11-05T17:26:42+00:00
  বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
সারাদেশ
সাতকানিয়ায় ১৩ মামলার আসামি গ্রেপ্তার
সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম 
সাতকানিয়ায় ১৩ মামলার আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের আলোচিত ১৩ মামলার আসামি মাহফুজুল হক ওরফে মাহমুদুল হক মেম্বারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার মাহমুদুল হক ছনখোলা এলাকার গুরা মিয়ার ছেলে। তিনি এওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহমুদুল হক বহুল আলোচিত ছনখোলার নেজাম ও ছালেক হত্যা মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে। এর মধ্যে সাতকানিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে দায়ের করা দুটি পৃথক মামলা (২০১২ ও ২০১৫ সাল) রয়েছে। ২০১৫ সালের ৩১ নম্বর মামলায় তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

এ ছাড়া ২০০৭, ২০০৮ ও ২০১৫ সালে দায়ের করা মারামারি, দ্রুত বিচার ও দণ্ডবিধির বিভিন্ন ধারার একাধিক মামলায় (মামলা নম্বর ১, ৪ ও ১৫) তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তবে ২০২৩ সালের ২৯ মে দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ৪০) তদন্ত শেষে ২০২৪ সালের ১৭ আগস্ট তাঁকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। অন্যদিকে, ২০২৫ সালের ৯ মার্চ দায়ের করা একটি হত্যা মামলায় (মামলা নম্বর ৪) তাঁর বিরুদ্ধে বর্তমানে তদন্ত চলছে।

পুলিশ আরও জানায়, সাতকানিয়ার বাইরে বোয়ালখালী থানায় ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলায় (মামলা নম্বর ০৩) তিনি অব্যাহতি পান। তবে বাঁশখালী থানায় ২০২৪ সালে দায়ের করা একটি বন মামলায় (সিআর নম্বর ৩৩০/১১) বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁকে সাজা দেন।

এদিকে, থানার হেফাজতে থাকা অবস্থায় মাহমুদুল হক নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমার বিরুদ্ধে থাকা সব মামলা আওয়ামী লীগ আমলে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। নেজাম ও ছালেক হত্যা মামলা থেকেও আমি ইতোমধ্যে খালাস পেয়েছি। সম্প্রতি একটি গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। আমি টানা তিনবার এলাকার মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল আমাকে “আওয়ামী লীগ” ট্যাগ দিয়ে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে।’

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া-লোহাগাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম ছিদ্দিকী জানান, মাহমুদুল হকের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: