সাঁথিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) বর্ণাঢ্য আয়োজন

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সারাদেশ

পাবনার সাঁথিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। গৌরীগ্রাম সৈয়দ আজগারিয়া খানকাহ শরিফের উদ্যোগে বুধবার

2026-08-26T16:36:35+00:00
2026-08-26T16:36:35+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
সাঁথিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) বর্ণাঢ্য আয়োজন
সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
পাবনার সাঁথিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। গৌরীগ্রাম সৈয়দ আজগারিয়া খানকাহ শরিফের উদ্যোগে বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ৮টায় গৌরীগ্রাম কেন্দ্রীয় খানকাহ শরিফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপীনাথপুর বাজার হয়ে পুনরায় খানকাহ শরিফ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে সেখানে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা, ন্যায়নীতি ও শান্তির বার্তা তুলে ধরেন। তাঁরা বলেন, মহানবী (সা.) শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলে সমাজে নৈতিকতা, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনায় নারীর মর্যাদা ও অধিকার প্রসঙ্গও উঠে আসে। বক্তারা বলেন, ইসলাম নারীর প্রতি সম্মান, ভালোবাসা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়েছে। মহানবী (সা.) মায়ের মর্যাদাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যা ইসলামে নারীর সম্মান ও অধিকার প্রতিষ্ঠার অন্যতম দৃষ্টান্ত।

পরে মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (সা.)-এর আয়োজন শেষ হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: