পুঠিয়ায় চিংড়িতে জেলি মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা

সারাদেশ

রাজশাহীর পুঠিয়ায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি

2026-08-19T19:26:59+00:00
2026-08-19T19:56:13+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
পুঠিয়ায় চিংড়িতে জেলি মেশানোয় ব্যবসায়ীকে জরিমানা
পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:২৬ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৭:৫৬ পিএম
সংগৃহীত ছবি
রাজশাহীর পুঠিয়ায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার কাউন্সিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।

অভিযানকালে চিংড়ি মাছে জেলি মেশানোর অভিযোগে ব্যবসায়ী সদানন্দ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তাঁর কাছ থেকে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, চিংড়িসহ বিভিন্ন খাদ্যপণ্যে জেলি বা অন্য কোনো ভেজাল উপাদান মিশিয়ে বিক্রি করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিরাপদ খাদ্য গ্রহণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

তারা আরও জানান, জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার পাশাপাশি ভোক্তাদেরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের অভিযানই নয়, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের দায়িত্বশীল ভূমিকাও জরুরি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: