মদনে শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনওর

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

সারাদেশ

নেত্রকোনার মদনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন

2026-08-19T18:37:19+00:00
2026-08-19T18:37:19+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
মদনে শিক্ষার মান বাড়াতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনওর
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
নেত্রকোনার মদনে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম।

বুধবার (১৯ আগস্ট) উপজেলার বাগজান কুঠুরিকোনা মডেল হাই স্কুল আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক ফজলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মান নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ক্লাসে মনোযোগী হওয়া, মোবাইল ফোনের অপব্যবহার থেকে শিক্ষার্থীদের দূরে রাখা এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাদির হোসেন শামীম বলেন, মদন উপজেলার মাধ্যমিক শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষকদের আন্তরিকতার পাশাপাশি অভিভাবকদের নিয়মিত সন্তানদের পড়াশোনার খোঁজখবর নিতে হবে।

তিনি বলেন, সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর পাশাপাশি তাদের পড়াশোনা ও আচরণের ওপর অভিভাবকদের নজর রাখা প্রয়োজন। শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।

বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: