সিরাজগঞ্জে ২৫০ গ্রাম হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন

সিরাজগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

সিরাজগঞ্জে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা

2026-08-19T19:08:48+00:00
2026-08-19T19:08:48+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
সিরাজগঞ্জে ২৫০ গ্রাম হেরোইন মামলায় তিনজনের যাবজ্জীবন
সিরাজগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০৮ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চন্দলিয়া কুমারপুর গ্রামের জেনারুল ইসলামের ছেলে সেজবুল ইসলাম, রানীনগর গ্রামের আলাউদ্দিনের ছেলে সোহেল রানা এবং বিদিরপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে আরিফুল ইসলাম সাগর।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার জানান, রায় ঘোষণার সময় আরিফুল ইসলাম সাগর আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক রয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ অক্টোবর র‌্যাব-১২ খবর পায়, রাজশাহী থেকে একটি ট্রাকে করে হেরোইন ঢাকার দিকে পাচার করা হচ্ছে। খবরের ভিত্তিতে র‌্যাব সদস্যরা হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন।

এ সময় র‌্যাবের চেকপোস্ট দেখে একটি ট্রাক পালানোর চেষ্টা করলে সদস্যরা ধাওয়া করে সেটি আটক করেন। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় সেজবুল ইসলাম, সোহেল রানা ও আরিফুল ইসলাম সাগরকে আটক করা হয়।

পরে র‌্যাব-১২-এর ডিএডি সোলাইমান হোসেন বাদী হয়ে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এ আদেশ দেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: