বগুড়ায় জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র-মাদক

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে জালাল গ্রুপের প্রধানসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও

2026-08-19T18:11:08+00:00
2026-08-19T18:16:09+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
বগুড়ায় জালাল গ্রুপের ১১ সদস্য গ্রেপ্তার, উদ্ধার দেশীয় অস্ত্র-মাদক
বগুড়া সংবাদদাতা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ১৯.০৮.২০২৬ ৬:১৬ পিএম
সংগৃহীত ছবি
বগুড়ার শাজাহানপুরে অভিযান চালিয়ে জালাল গ্রুপের প্রধানসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা এলাকায় কিশোর গ্যাং ও অপরাধী চক্রের সঙ্গে জড়িত।

বুধবার (১৯ আগস্ট) এ তথ্য জানান র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ। এর আগে মঙ্গলবার রাতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, শাবরুল তালপুকুর পাড়ায় মাদকবিরোধী অভিযানে দুটি চাপাতি ও ১৩ পিস ইয়াবাসহ বাপ্পি হাসান (২১) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে পৃথক অভিযানে জালাল গ্রুপের প্রধান জালাল মন্ডলসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শাবরুল হাটখোলা পাড়ার ইউসুফ প্রামাণিক (২২), রাব্বি হাসান (২২), মেহেদী হাসান (২৩), রিপন প্রামাণিক (২৭), আকাশ প্রামাণিক (১৯), কাইয়ুম প্রামাণিক (১৯), কাউছার হোসেন (২০), সামিউল ইসলাম সানি (১৪), নগরপাড়ার শুভ আহমেদ (২০), কাহালুর দুর্গাপুর বাজার এলাকার জালাল মন্ডল (৩৮) এবং বাপ্পি হাসান (২১)।

অভিযানে মোট ৯টি চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, জালাল গ্রুপের প্রধান জালাল মন্ডল কাহালু উপজেলা থেকে এসে শাবরুল হাটখোলা এলাকায় বসবাস করতেন। তার বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার বাপ্পি হাসানের বিরুদ্ধেও শাজাহানপুর থানায় আগের মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তারদের শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: