টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি রাইফেল-পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট

2026-08-19T17:31:19+00:00
2026-08-19T17:31:19+00:00
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
সারাদেশ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি রাইফেল-পিস্তলসহ বিপুল গোলাবারুদ উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৫:৩১ পিএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মিয়ানমার থেকে একটি চক্র নাফ নদী হয়ে বাংলাদেশে অস্ত্র এনে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে হস্তান্তরের চেষ্টা করবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কাঠের নৌকাকে থামার সংকেত দেয় কোস্ট গার্ড। তবে সংকেত উপেক্ষা করে নৌকাটি দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে যায়। পরে নৌকাটি ফেলে রেখে এর সঙ্গে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়।

পরবর্তীতে নৌকাটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের তথ্যমতে, উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি SVD Dragunov রাইফেল ও একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল, উভয়ের সঙ্গে ম্যাগাজিন ছিল। এ ছাড়া ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা নৌকার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: