লাখাইয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে

2026-08-17T20:35:46+00:00
2026-08-17T20:35:46+00:00
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
লাখাইয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জের লাখাইয়ে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ, ক্রীড়া সংস্থার সদস্য মোহাম্মদ ফজলে রাব্বি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। লাখাই উপজেলার খেলার তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হবিগঞ্জ-সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব জিকে গউস এমপির পরামর্শক্রমে নির্ধারণ করা হবে।

প্রতিযোগিতা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সভায় মাঠ সজ্জিতকরণ, খেলা পরিচালনা এবং পুরস্কার বিতরণসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এতে উপজেলার ১২টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেবেন।

এ ছাড়া সভায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ নিয়েও আলোচনা হয়। আগামী ১ ও ২ সেপ্টেম্বর লাখাই উপজেলায় এ প্রতিযোগিতা আয়োজনের কথা রয়েছে। এতে দাবা, হ্যান্ডবল ও সাঁতার প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: