পল্লবীতে প্রকাশ্যে গুলি, বিএনপি নেতাসহ আহত ২

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জোছনা বেগম নামে আরও এক

2026-08-07T20:27:31+00:00
2026-08-07T20:27:31+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজধানী
পল্লবীতে প্রকাশ্যে গুলি, বিএনপি নেতাসহ আহত ২
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:২৭ পিএম 
প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীতে দুর্বৃত্তদের গুলিতে মো. আলমগীর নামে বিএনপির এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় জোছনা বেগম নামে আরও এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের ২ নম্বর সড়কের বি-ব্লক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলমগীরকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, তার শরীরে জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন।

আলমগীরের স্বজন মো. আশিক জানান, আলমগীর ঢাকার নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য এবং পেশায় মাছ ব্যবসায়ী। বিকেলে বাসা থেকে বের হয়ে একটি চায়ের দোকানের সামনে অবস্থান করার সময় একটি প্রাইভেটকারে আসা চার দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তার মাথা, পেট ও নিতম্বে গুলি লাগে। হামলার সময় জোছনা বেগম নামে এক নারীও গুলিবিদ্ধ হন। গুলি চালিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে বক্তব্য জানতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: