‘নিসচা বিশেষ সম্মাননা-২০২৬’ পেলেন লায়ন গনি মিয়া বাবুল

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল

2026-08-07T20:04:31+00:00
2026-08-07T20:04:31+00:00
  শনিবার, ৮ আগস্ট ২০২৬,
২৪ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ৮ আগস্ট ২০২৬
রাজধানী
‘নিসচা বিশেষ সম্মাননা-২০২৬’ পেলেন লায়ন গনি মিয়া বাবুল
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম 
সংগৃহীত ছবি
সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া বাবুল ‘নিসচা বিশেষ সম্মাননা-২০২৬’-এ ভূষিত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত নিসচার ১১তম মহাসমাবেশে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন।

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের সভাপতিত্বে এবং মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা প্রতিনিধি, আজীবন সদস্য এবং উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লায়ন গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা শাখার উপদেষ্টা এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী সদস্য, প্রচার সম্পাদক ও একাধিক মেয়াদে যুগ্ম মহাসচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে সভা-সেমিনারে বক্তব্য প্রদান, গণমাধ্যমে নিয়মিত কলাম লেখা এবং সামাজিক প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

নিসচার পাশাপাশি লায়ন গনি মিয়া বাবুল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘মেলভিন জোনস ফেলো (এমজেএফ)’ সম্মাননাসহ দুই শতাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।

পেশায় একজন শিক্ষক হলেও তিনি সাংবাদিক, কলামিস্ট, প্রাবন্ধিক, কবি ও ছড়াকার হিসেবে সুপরিচিত। ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত তিনি বর্তমানে বাংলাদেশ সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক এবং নিরাপদ নিউজ-এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য এবং জাতীয় সাংবাদিক সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি কবি সংসদ বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন লায়ন মো. গনি মিয়া বাবুল। তিনি ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবকল্যাণ ও সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন।

‘নিসচা বিশেষ সম্মাননা-২০২৬’ অর্জন করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: