যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকসেবীদের উৎপাত বন্ধ করতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে এসআরবি-০৩। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অভিযানে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডও যুক্ত রয়েছে।
পূজার ছুটিতে সাধারণ মানুষ যেন নিরাপদে রেলস্টেশনে যাতায়াত করতে পারেন, সে লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে স্টেশন এলাকায় মাদকসেবীদের উৎপাত রোধ এবং যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে তৎপর রয়েছে এসআরবি।
অভিযানের মাধ্যমে স্টেশন এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। ছুটির সময়ে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।