সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আলটিমেটাম ক্র্যাবের

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা আগামী ১০ দিনের মধ্যে

2026-10-01T18:19:55+00:00
2026-10-19T18:22:28+00:00
  বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
রাজধানী
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আলটিমেটাম ক্র্যাবের
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:১৯ পিএম  আপডেট: ১৯.১০.২০২৬ ৬:২২ পিএম
সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আলটিমেটাম ক্র্যাবের
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা আগামী ১০ দিনের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে এই আলটিমেটাম ঘোষণা করা হয়।

ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাহর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা মেহেদী তমাল।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, সাংবাদিক কামরুজ্জামান খানের বিরুদ্ধে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলা করা হয়েছে। কোনো ধরনের প্রাথমিক তদন্ত ছাড়াই মামলার আবেদন গ্রহণ করার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধেও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা। বক্তারা বলেন, একটি কুচক্রী মহলের স্বার্থসিদ্ধির জন্যই এই হয়রানিমূলক মামলা করা হয়েছে।

মামলার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বক্তারা বলেন, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন প্রক্রিয়ায় ও কী উদ্দেশ্যে এই মামলা গ্রহণ করেছেন, তা খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আলম, মাহবুব আলম লাবলু ও আলাউদ্দিন আরিফ, সংগঠনের উপদেষ্টা ইকরামুল কবীর টিপু এবং সাংগঠনিক সম্পাদক নিহাল হাসনাইন প্রমুখ।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: