সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক

রাজধানী

১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বাংলাদেশ সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার

2026-08-06T15:34:11+00:00
2026-08-06T15:34:11+00:00
  শুক্রবার, ৭ আগস্ট ২০২৬,
২৩ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ৭ আগস্ট ২০২৬
রাজধানী
সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে কড়া নিরাপত্তা, অতিরিক্ত পুলিশ মোতায়েন
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম 
সংগৃহীত ছবি
১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বাংলাদেশ সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তার স্বার্থে সচিবালয়ের সব প্রবেশদ্বার সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা আটকে দেয়।

সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় বিভিন্ন কাজে সেখানে আসা সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। প্রবেশের অনুমতির অপেক্ষায় অনেককে বিভিন্ন গেটের সামনে অবস্থান করতে দেখা যায়।

এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের উচ্চ বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় ঐক্য।

কর্মসূচিতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: