ভিসা দেওয়ার নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন

অনলাইন ডেস্ক

রাজধানী

ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক তৎপরতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো

2026-08-05T19:17:34+00:00
2026-08-05T19:17:34+00:00
  বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬,
২২ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
রাজধানী
ভিসা দেওয়ার নামে প্রতারণা, বাংলাদেশিদের সতর্ক করল ভারতীয় হাইকমিশন
অনলাইন ডেস্ক
বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম 
ফাইল ছবি
ভারতীয় ভিসা ও কনস্যুলার সেবার নামে প্রতারণামূলক তৎপরতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা অর্থ দাবি করেন না। এমন প্রস্তাব পেলে অর্থ লেনদেন বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে দ্রুত ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিচ্ছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রস্তাব দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ভিসা আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি করা হয়।

এ ধরনের ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পাশাপাশি ব্যক্তিগত ও আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

এছাড়া, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা সন্দেহজনক যোগাযোগ পান, তাহলে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশটসহ প্রয়োজনীয় তথ্য [email protected] ই-মেইল ঠিকানায় পাঠিয়ে বিষয়টি ভারতীয় হাইকমিশনকে জানাতে অনুরোধ করা হয়েছে।

সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি পরিবার-পরিজন ও পরিচিতদের মধ্যেও এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: