রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায়

2026-08-04T16:47:25+00:00
2026-08-04T16:47:25+00:00
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ৫ আগস্ট ২০২৬
রাজধানী
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৪:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
রাজধানীর বাড্ডা ও ডেমরা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেলেও অপরজন অজ্ঞাতপরিচয় নারী।

পুলিশ জানায়, নিহত হাসান (৩০) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর্জানগর আলাবাড়ী গ্রামের মো. মুন্নার ছেলে। তিনি পেশায় পাঠাও চালক ছিলেন এবং রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় বসবাস করতেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম জানান, সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে মধ্য বাড্ডা ইউলুপ ব্রিজ দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনজনই আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে গুরুতর আহত হাসানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অপর দুইজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ ভর্তি করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী গুরুতর আহত হন। খবর পেয়ে ডেমরা থানা-পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মাহবুর রহমান জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তিনি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকায় ঘোরাফেরা করতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুটি দুর্ঘটনারই আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: