DfT অডিটে বিমানবন্দর নিরাপত্তায় বাংলাদেশের অগ্রগতি

ভোরের ডাক ডেস্ক

রাজধানী

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (DfT) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থায় অগ্রগতি উঠে এসেছে। অডিটে ঢাকার হযরত শাহজালাল

2026-09-20T17:46:18+00:00
2026-09-20T17:46:18+00:00
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
 
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী
DfT অডিটে বিমানবন্দর নিরাপত্তায় বাংলাদেশের অগ্রগতি
ভোরের ডাক ডেস্ক
রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (DfT) সাম্প্রতিক নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থায় অগ্রগতি উঠে এসেছে। অডিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ৯৪ শতাংশ এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯৮ শতাংশ স্কোর পেয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবার শাহজালাল বিমানবন্দরের স্কোর ১ শতাংশ পয়েন্ট এবং ওসমানী বিমানবন্দরের স্কোর ৪ শতাংশ পয়েন্ট বেড়েছে। গত বছর এ দুই বিমানবন্দরের স্কোর ছিল যথাক্রমে ৯৩ ও ৯৪ শতাংশ।

যুক্তরাজ্যগামী যাত্রী ও কার্গোর নিরাপত্তা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে পরিচালিত এ অডিটে দুই বিমানবন্দরের যাত্রী, কার্গো ও মেইল নিরাপত্তাসহ এভিয়েশন সিকিউরিটির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

কার্গো নিরাপত্তাতেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে বাংলাদেশ। কার্গো-সংক্রান্ত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার ‘Additional Measures Assessment’-এ শতভাগ কমপ্লায়েন্স অর্জিত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, যাত্রী, কার্গো ও মেইল নিরাপত্তায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রমের প্রতিফলন এই ফলাফল।

বাংলাদেশ ২০১৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (EU) High Risk Cargo and Mail (HRCM) ব্যবস্থার আওতায় অতিরিক্ত নিরাপত্তা শর্তের মুখোমুখি হচ্ছে। এর ফলে ইউরোপগামী কার্গো ও মেইলের ক্ষেত্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, প্রক্রিয়াকরণ সময় ও ব্যয়ের প্রয়োজন হয়। বাংলাদেশ ইতোমধ্যে এ বিধিনিষেধ প্রত্যাহারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে।

তবে HRCM বিধিনিষেধ প্রত্যাহার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিজস্ব মূল্যায়ন ও আনুষ্ঠানিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। সাম্প্রতিক DfT অডিটের ফলাফল ও কার্গো নিরাপত্তায় শতভাগ কমপ্লায়েন্স বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতির পক্ষে সহায়ক তথ্য হিসেবে বিবেচিত হতে পারে।

এদিকে, আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (ICAO) Universal Security Audit Programme–Continuous Monitoring Approach (USAP-CMA) অডিট হওয়ার কথা রয়েছে। এতে বেবিচকের সদর দপ্তর, শাহজালাল ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি ব্যবস্থাপনা ও বাস্তবায়ন কাঠামো পর্যালোচনা করা হবে।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল বলেন, DfT অডিটে এ অর্জনের পেছনে বেবিচকের এভিয়েশন সিকিউরিটি (AVSEC) বিভাগ, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং অন্যান্য অংশীজনের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধান এবং বেবিচক চেয়ারম্যানের দিকনির্দেশনাও এ ক্ষেত্রে সহায়ক হয়েছে।

তিনি আরও বলেন, বেবিচকের বিভিন্ন বিভাগের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অডিটের প্রস্তুতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: